ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে! সবশেষ ২ মামলায়ও আইভীর জামিন বহাল হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি' লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:১১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:১১:৪৪ অপরাহ্ন
ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও ছবি: সংগৃহীত
ফল খাওয়া স্বাস্থ্যকর, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই ফলের উপকারিতা আরও বাড়ানো যায় খুব সহজ এক উপায়ে। খাওয়ার আগে সামান্য দারচিনির গুঁড়ো ছড়ালেই কেল্লাফতে! শুনতে সাধারণ মনে হলেও, এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা।

পুষ্টিবিদ দীপশিখা জৈন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নানারকম খাবারের পুষ্টিগুণের কথা শেয়ার করে থাকেন। সম্প্রতি তেমনই একটি পোস্টে তিনি জানিয়েছেন, ফলের সঙ্গে দারচিনির গুঁড়ো মেশানো মানে তা শুধু স্বাদই বাড়ায় না, বরং শরীরের জন্যও নানা দিক থেকে উপকারী।

তাঁর এই বক্তব্যের পিছনের বৈজ্ঞানিক ব্যাখা দিয়ে তিনি বলেন, “ফল আসলে সহজ ধরনের সুগার। তাই অনেক সময় ফল খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কিন্তু তার সঙ্গে সামান্য দারচিনি যোগ করলে সেই সুগার স্পাইক অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।”

দারচিনি শরীরে গ্লুকোজ শোষণের প্রক্রিয়াকে উন্নত করে, ফলে রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। পাশাপাশি এতে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিড্যান্ট হজমশক্তিও বাড়াতে সাহায্য করে।

১. হার্টের জন্য উপকারী: বিজ্ঞানসম্মত নানা তথ্য অনুযায়ী, দারচিনি খারাপ কোলেস্টেরল (LDL) ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

২. শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট: দারচিনিতে প্রচুর পলিফেনল থাকে, যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এর আরেকটি উপাদান সিনামালডিহাইড প্রদাহ কমাতেও কার্যকর।

৩. বাড়তি চিনি ছাড়াই মিষ্টি স্বাদের বিকল্প: আপেল, কলা বা বেরির মতো ফলে দারচিনি দিলে স্বাদ আরও মিষ্টি লাগে, কিন্তু এতে বাড়তি ক্যালোরি যোগ হয় না। উল্টে চিনির মতো উপাদানের ক্ষতিকারক প্রভাব থেকেও দূরে থাকা সম্ভব।

৪. হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা: দারচিনি হজমে সহায়ক এনজাইমের ক্ষরণ বাড়ায়, ফলে গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যা কমতে পারে। এছাড়া এতে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা অন্ত্রে ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।

পুষ্টিবিদের পরামর্শ, “পরের বার ফল খাওয়ার সময় কী সঙ্গে খাচ্ছেন, সেটাও ভাবুন।” অর্থাৎ, ফলের উপর এক চিমটে দারচিনির গুঁড়ো ছড়িয়ে নেওয়ার মতো ছোট্ট একটি অভ্যাস আপনার ডায়েটকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের