ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন?

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:০৪:৩৩ অপরাহ্ন
কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? ছবি: সংগৃহীত
রূপচর্চার জগতে এখন জাপান-কোরিয়া নিয়ে হইচই। ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে জাপানি এবং কোরিয়ান ওয়েব সিরিজ়ের রমরমা। তাতেই অভিনেতা-অভিনেত্রীদের পেলব ত্বক, ছিপছপে শরীর দেখে মুগ্ধ তরুণ প্রজন্ম। ভারতেও রূপচর্চায়ও সেই প্রভাব পড়েছে। কোরিয়ান ফেশিয়ালের রমরমা সর্বত্রই। তবে শুরু কোরিয়া নয়, জাপানিদের কায়দাতেও রূপচর্চা নিয়েও বাড়ছে উৎসাহ। কোরিয়ানদের রূপচর্চায় চালের জলের কথা শোনা যায়। তবে জাপানিরা কী মাখেন? এমন ত্বক পেতে কোন উপকরণ রাখবেন?

সবুজ মাচা: মাচা শুধু লাতে নয়, তা দিয়ে হতে পারে ফেসপ্যাকও। মাচা তৈরি হয় সবুজ চা-পাতা দিয়ে। এতে থাকে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট। ধুলো, ধোঁয়া দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা রোধ করতে, ত্বক পুনরুজ্জীবিত করতে সাহায্য করে পলিফেনলস-এর মতো অ্যান্টি-অক্সিড্যান্ট ।

প্রসাধনীর বাজারে মাচা ফেসপ্যাক পাওয়া যায়। তবে চাইলে এমন প্যাক বাড়িতেও বানাতে পারেন। ২ টেবিল চামচ মাচা, ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানান। পরিষ্কার মুখে তা মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ক্যামেলিয়া অয়েল: জাপানি রূপচর্চায় বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে ‘জুবাকি’ বা ক্যামেলিয়া অয়েল। ক্যালোমিয়া জ্যাপোনিকা ফুলের বীজ থেকে পাওয়া যায় তেলটি। এতে রয়েছে ওলেইক অ্যাসিড। ভিটামিন এ, বি এবং ই মেলে তেলটিতে। অত্যন্ত হালকা এই তেলটি ত্বকের গভীরে চলে যায় সহজে। ত্বক পেলব করে তোলে। বলিরেখা ঠেকাতেও সাহায্য করে। নমনীয়তা এবং আর্দ্রতা ধরে রাখে। বিভিন্ন রকম মানের ক্যামোলিয়া অয়েল এখন প্রসাধনীর বাজারে সহজেই মেলে।

অলিভ অয়েলের সঙ্গে ক্যামোলিয়া অয়েল মিশিয়ে মাখতে পারেন। না হলে ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ১০-১২ ফোঁটা ক্যামেলিয়া অয়েল মিশিয়ে মুখ পরিষ্কারের পর মাসাজ করুন।

ভিটামিন সি: জাপানি রূপচর্চার উপকরণে রয়েছে ইউজু। এটি জাপানের এক ধরনের পাতিলেবু। যা ভিটামিন, সি, অ্যান্টি-অক্সিড্যান্ট-সহ নানা পুষ্টিগুণে ভরপুর। ভিটামিন সি ত্বকের জন্য খুব জরুরি। ইউজু অয়েল এক ধরনের এসেনশিয়াল অয়েল। সুন্দর, দাগহীন ত্বক পেতে এই ধরনের তেলের জনপ্রিয়তা বাড়ছে। অলিভ অয়েলের সঙ্গে ৩-৪ ফোঁটা মিশিয়ে তা মুখে মালিশ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর