ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:৫৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:৫৮:০৫ অপরাহ্ন
কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ ছবি: সংগৃহীত
নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়ল বাস। রবিবার বেশি রাতের দিকে পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও অনেকে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। রবিবার রাতে পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। পৃথ্বী মহাসড়ক ধরে যাওয়ার সময়ে রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ধাদিং জেলার বেণীঘাট রোরাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গজুরি নদীতে উল্টে পরে বাস।

দুর্ঘটনাটি ঘটেছে কাঠমান্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায় গাড়িটি। ধাদিং জেলার ট্রাফিক পুলিশ প্রধান শিশির থাপা জানান, দুর্ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়েছে।

নদীতে বাস উল্টে পড়ার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে স্থানীয় পুলিশ, পুলিশের সশস্ত্র বাহিনী এবং নেপালি সেনাও ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় বাহিনীকে। নেপালের হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির প্রধান রাজকুমার ঠাকুরি জানান, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকারি ভাবে নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে একটি সূত্রে দাবি করা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে বেশ কয়েক জন বিদেশিও ছিলেন। তাঁদের মধ্যে নিউ জ়িল্যান্ডের এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যেও জাপান এবং নেদারল্যান্ডসের দুই মহিলা রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় পুলিশ। দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি