ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ সরবরাহকারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:৩৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:৩৩:০৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ সরবরাহকারী গ্রেফতার সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ সরবরাহকারী গ্রেফতার
সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মোঃ  ইসমাইল হোসেন (৩১) নামে একজন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময়  মাদকদ্রব্য হেরোইন সরবরাহ কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক সরবরাহকারী মোঃ  ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় রোববার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ একজন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন সরবরাহ কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা