ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ১২ মার্চ,বসছে সংসদ নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ৩ প্রবীণ নেতাকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসাদ নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ শীতে আসে গরম পড়লেই চলে যায় পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ১০:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১২:৫৩:৩৬ পূর্বাহ্ন
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ষষ্টিতলা এলাকার বাসিদা ও (রাসিক) ১৩ নং ওয়ার্ডের তিন বারের সফল কাউন্সিলর বিএনপি নেতা মোঃ রবিউল আলম মিলুকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র পদে দেখতে চায় দলের নেতা-কর্মীরা। 

গত ২২জুলাই নগরীর বোয়ালিয়া থানা পুলিশ  তাকে আটক করে এবং ৭ আগস্ট ২০২৪ সালে জামিনে মুক্তি লাভ করেন তিনি। তবে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করে এবং শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে রাখা অভিযোগে বলা হয়েছে, গ্রেফতারের সময় তাকে জামা-কাপড় পরিধান করতে দেয়া হয়নি, যা স্থানীয় রাজনৈতিক মহলে বিরল ও লজ্জাস্বরূপ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রেফতারের পর রবিউল আলম মিলুকে একাধীক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।  

রাজনীতির কোন্দলে জড়িয়ে তিনি দীর্ঘদিন কারাবাস করেছেন; তাঁর বিরুদ্ধে ১২টি রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা গেছে।

তবে রাজশাহী মহানগরীর রাজনৈতিক ও সামাজিক পরিসরে রবিউল আলম মিলুর পরিচিতি ব্যাপক। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বোয়ালিয়া থানা যুবদলের সভাপতি এবং ২০১৫ ও ২০২৪ সাল পর্যন্ত বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনবার ধারাবাহিকভাবে রাসিক (১৩ নং) ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। অর্থাৎ একটানা ১৭ বছর সফল কাউন্সিলরর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯০ সালে ছাত্র ও যুবদলের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি সার্বিক অধ্যায়নের একজন লড়াকু নেতা ছিলেন। রাজপথে থেকে স্বৈরাচার পতনের আন্দোলন করতে গিয়ে পুলিশি নির্যাতনের ফলে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।

রাজশাহীতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তরুণ-যুবক সমর্থকদের মধ্যে রবিউল আলম মিলুর জনপ্রিয়তা মূলধারার। স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন, তিনি সর্বদা দলের ও সাধারণ মানুষের সমস্যা শোনার সাথে সাথে সমাধানের উদ্দ্যোগ গ্রহণ করেন। সেই রাজনৈতীক জিবন শুরু থেকে আজ আবদি বিভিন্ন সামাজিক এবং খেলার কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে আসছেন।

রাজশাহীর একাধিক তরুণ-যুবক ও সিনিয়র নেতারা বলেন, ২০২৫ সালের নভেম্বর মাসে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রবিউল আলম মিলু। তিনি আমাদের সহায় সমর্থনে সবসময় ছাড় দেন না। তিনি যে কোন সমস্যায় দ্রুত এগিয়ে আসেন। তাকে এবার রাসিক মেয়র হিসেবে দেখতে চায়।

রাজশাহী রাজনৈতিক মহলে বর্তমানে আলোচিত একটি নাম হয়ে দাঁড়িয়েছে রবিউল আলম মিলু। জনপ্রিয়তার সুবাদে আগামী নির্বাচনে তার ভূমিকা কী হবে, তা নির্ধারণ করবেন দলীয় হাইকমান্ড।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে