ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

রাসিক মেয়র পদে রবিউল আলম মিলুকে চায় মহানগর বিএনপির একাংশ

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ১০:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:১৯:৪৮ পূর্বাহ্ন
রাসিক মেয়র পদে রবিউল আলম মিলুকে চায় মহানগর বিএনপির একাংশ রাসিক মেয়র পদে রবিউল আলম মিলুকে চায় মহানগর বিএনপির একাংশ
রাজশাহী মহানগরীতে বিএনপির নেতাকর্মীদের একাংশের দাবি, দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলুকে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দেখতে চান তারা।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ষষ্টিতলা এলাকার বাসিন্দা ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর রবিউল আলম মিলু বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

গত ২২ জুলাই ২০২৪ তাকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করে। পরে ৭ আগস্ট ২০২৪ তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের সময় অসদাচরণ ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দলীয় সূত্র দাবি করেছে, তার বিরুদ্ধে বর্তমানে ১২টি রাজনৈতিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘ সময় কারাবাস করেছেন। 

রবিউল আলম মিলুর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বোয়ালিয়া থানা যুবদলের সভাপতি এবং পরবর্তীতে বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে প্রায় ১৭ বছর দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন এবং সে সময় পুলিশি নির্যাতনের শিকার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

রাজশাহী মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তরুণ নেতাকর্মীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতা-কর্মীরা। তাদের ভাষ্য, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

দলীয় একাধিক নেতা জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।
রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচিত নামগুলোর মধ্যে রবিউল আলম মিলুও অন্যতম।

আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক ভূমিকা কী হবে, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, দল তাকে মেয়র পদে মনোনয়ন দেবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার