ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’ নিজেদের কব্জায় নিল ব্রিটিশ বাহিনী প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৯:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৯:৫৭:২৫ অপরাহ্ন
চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিংস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে চাঁদা বন্ধের দাবীতে সিএনজি চালকরা বিক্ষোভ করছেন।

রবিবার সকাল ১০ থেকে একঘন্টা সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। আন্দোলন কারীরা বলেন, আগে জিপি নামক চাঁদা হিসেবে ২০ টাকা দিতে হতো। কয়েকদিন ধরে তা ১০০ টাকা করা হয়েছে। এই অবৈধ চাঁদা বন্ধের দাবীতে বিক্ষোভ করছেন শতশত চালক। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কয়েকজন সিএনজি চালক বলেন, আমরা সড়কে প্রতিনিয়তই হয়রানি হয়ে থাকি। আগে ২০ টাকা জিপি নিত। এখন তা বাড়িয়ে ১০০ দিতে বলছেন। না দিলে গাড়ী চালাতে দেয়না। আমরা গরিব মানুষ ভাড়া মারলে পেটে ভাত যাবে। এই চাঁদা বন্ধ না করা পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না।

আন্দোলনরত সিএনজি চালকদের উদ্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, আমরা সড়কে কোন চাঁদা উঠাতে দিবোনা। যে তুলবে তার বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ সড়কে কোন চাঁদা তুলা যাবেনা। আশ্বস্ত করায় সিনজি চালকরা  মহাসড়ক ছেড়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭