ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নগরীতে চোরাই অটোরিক্সা-সহ চোর রাসেল গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৬:৪৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৬:৪৫:১৬ অপরাহ্ন
নগরীতে চোরাই অটোরিক্সা-সহ চোর রাসেল গ্রেফতার নগরীতে চোরাই অটোরিক্সা-সহ চোর রাসেল গ্রেফতার
রাজশাহী নগরীতে ব্যাটারিচালিত চোরাই অটোরিক্সা-সহ মোঃ (৩৭), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৯ জুন) রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে। মঙ্গলবার (১০ জুন) তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

গ্রেফতার মোঃ রাসেল, সে মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি (শেখের চক) এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার বসুয়া এলাকায় বসবাস করে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত (২৯ সেপ্টেম্বর ২০২৪) প্রতিদিনের মতো আলী আকবর নামের অটোরিক্সা চালক গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হন। রাতে তিনি সাহেব বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে দামকুড়া বাজারে রওনা দেন। সেখানে পৌঁছে তারা একটি চায়ের দোকানে বসে চা পান করেন। চা পান করার কিছুক্ষণ পর আলী আকবর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন। পরে ওই দুই যাত্রীকে নিয়ে ফেরার পথে আলী আকবর জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে যাত্রীবেশে চোররা তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরদিন, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পবা থানার রামচন্দ্রপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার পরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। 

এরই ধারাবাহিকতায় সোমবার (৯ জুন) রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে ডিবি এসআই মোঃ জাকির হোসাইন ও সঙ্গীয় ফোর্স। মঙ্গলবার (১০ জুন) তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে সিরোইল এলাকা থেকে মামলার চোরাই মালামাল একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০