ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৮:৪৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৮:৪৬:৪৪ অপরাহ্ন
রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের বাসিন্দা ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন কারাবন্দি থাকা আপন দুই ভাই মায়ের জানাজায় অংশ নিতে মাত্র পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। তবে জানাজায় অংশ নেওয়ার সময়ও তাদের হাতে ছিল হাতকড়া, পাশে ছিল পুলিশের কড়া পাহারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে তাদের মা মোস্তফা বেগম (৮০) ইন্তেকাল করেন। এরপর নিকটাত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয় দুই ভাইকে। যোহরের নামাজের পর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজায় তারা অংশ নেন।

জানাজার মাঠে অশ্রুসিক্ত নয়নে বড় ভাই ফরিদুল আলম বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতি করায় আমরা ষড়যন্ত্রের শিকার। এলাকায় কারো ক্ষতি করিনি। মরহুমা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আবার ফিরে আসব।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, দুই ভাই ইউনিয়ন পর্যায়ের (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতা। একটি মামলায় প্রথমে জামিন পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার হয়ে তারা গত আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিকটাত্মীয়ের আবেদনের ভিত্তিতে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে তাদের পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার