ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৮:৪১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৮:৪১:২৫ অপরাহ্ন
মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘন্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষের হামবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘন্টা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দুইজন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূলত, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান