ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১২:৫৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:৫৩:১৫ পূর্বাহ্ন
রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
নওগাঁর রাণীনগরে যুবদল নেতা আনোয়ার হোসেনের পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আনোয়ার হোসেন উপজেলার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য।

আনোয়ার হোসেন জানান,এলাকার কৈগাড়ী নামক তিন বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তার পুকুরে সিং, টেংরা, সিলভার,রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে গিয়ে দেখতে পান পূর্ব বিরোধের জ্বের ধরে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের সবগুলো মাছ মরে ভেসে আছে। বিষ প্রয়োগে তার প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এঘটনায় তিনি মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের  অভিযোগে সন্দেহভাজন একজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেন। এবিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক