ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৭:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৭:৩৭:৪৩ অপরাহ্ন
​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ
রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে নবগঠিত যুবদল কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। 

রবিবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। তাদের অভিযোগ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১৭ বছর ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার-এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই বাড়িতে অবস্থান করতে পারেননি। কিন্তু সেই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন করে ৪১টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তাদের দাবি, নবগঠিত কমিটিগুলো পকেট কমিটি। এসব কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এমনকি ৫ আগস্টের আগে স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে থাকা যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ২০০ জন ক্যাডারকে অর্থের বিনিময়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলা হয়।

মানববন্ধন থেকে ৪১টি ওয়ার্ডের নতুন কমিটি অনতিবিলম্বে বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। একই সঙ্গে বিগত সময়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগে দলীয়ভাবে শোকজ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল কাদের বকুল (সাবেক আহ্বায়ক, ২১ নম্বর ওয়ার্ড যুবদল), মো. নাজির হাসান (যুগ্ম আহ্বায়ক, ৩ নম্বর ওয়ার্ড যুবদল), আনোয়ারুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, ২ নম্বর ওয়ার্ড যুবদল), শফিউল আলম টিয়া (সাবেক আহ্বায়ক, মতিহার থানা যুবদল), তানভীর আলম (যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার