ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:৫৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:৫৪:৪৯ অপরাহ্ন
শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা  চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু
সন্ত্রাস মুক্ত শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নাটোর-৩ সিংড়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  ইউএনও হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সহযোগিতা কামনা করেন।

এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম  আনু বলেন, ঐতিহ্যগত ভাবেই  সিংড়ার মানুষ ভালো ও শান্তি প্রিয়। এখানকার মানুষের বড় কিছু চাহিদা নাই। তাদের উচ্চ আকাঙ্খা নেই। আমি ভোটের সময় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে এসব জেনেছি। তাদের চাহিদা একটাই নিরাপত্তা ও শান্তি। আমার নেতা তারেক রহমান বলেছেন সন্ত্রাসীদের কোন দল নাই। যারা অপরাধ করবে আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের ক্ষমা নেই।

এমপি আনু বলেন, ৫ তারিখের পরে আমার সিংড়াতে যারা চাঁদাবাজি করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে। আমি একজন শান্তি প্রিয় মানুষ। শিক্ষকতা ছিল আমার পেশা। আমার  জীবনে যতদুর মনে পড়ে কারো ক্ষতি করি নাই। আমার শেষ জীবনে এসে আমার নিজের কোন চাহিদা নেই।

সিংড়ার জন্য সিংড়ার মানুষের জন্য কিছু করতে চাই।  প্রশাসন,গণমাধ্যমকর্মী সহ সকলের সহযোগিতা চাই। সবাইকে নিয়ে একটি সুন্দর ও শান্তির সিংড়া গড়বো।

এমপি আনু আরো বলেন, আজকের এই দিনে ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্বরণ করি। ৫২,র ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। 

আমার নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর যেন কোন আন্দোলনের জন্য কাউকে রক্ত দিতে না হয়। এজন্য একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। সেই নতুন বাংলাদেশে হিন্দু-মুসলিম সহ ধর্ম বর্ণের কোন বৈষম্য থাকবেনা। নতুন বাংলাদেশ হবে সকলের সমান অধিকার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুল নূর, উপজেলা বিএনপির সদস্য সচীব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, খলিল মাহমুদ,সৌরভ সোহরাব,জুলহাজ কায়েম প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ