ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:৩০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:৩০:৪০ অপরাহ্ন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দুপুর ১২টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

আত্রাই উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিক। এছাড়াও আত্রাই থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মোঃ শাহাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার খাইরুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা বলেন, একুশের চেতনা কেবল শোকের নয়, এটি গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ