ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত ১

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:২৫:৩০ অপরাহ্ন
নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত ১ নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত ১
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক গরু ব্যবসায়ী। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি)  বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বীরজোয়ান- খড়িকাডাঙ্গা আঞ্চলিক সড়কের বীরজোয়ান  কাজীকুড়ি  নামক এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। পাঁড়ইল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৩৭)। বাবার নাম মৃত নজরুল ইসলাম। বাড়ি উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে। । একই গ্রামের আহত ব্যক্তির নাম আলিম উদ্দিন। বাবার নাম মৃত আফসার উদ্দিন। 

স্থানীয়  সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপজেলার চৌবাড়ীয়া হাট থেকে গরু কেনা-বেচা শেষে  ভটভটিযোগে খড়িকাডাঙ্গা গ্রামে ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। 

পথিমধ্যে উপজেলার বীরজোয়ান এলাকার কাজীকুড়ি নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে  উল্টে যায়। এতে মো. মাহাবুব নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আলিম উদ্দিনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মনিরুল আলম তালুকদার জানান, আলিম উদ্দিনকে জরুরী বিভাগে আনা হয়েছিল। তাঁর শরীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানাো হয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে শনিবার সকালে মুঠোফোনে চারবার ফোন দিলে তিনি ফোন ধরেননি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার