ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নেশার টাকার জেরে রাজশাহীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:১৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:১৮:১৫ পূর্বাহ্ন
নেশার টাকার জেরে রাজশাহীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ নেশার টাকার জেরে রাজশাহীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩
রাজশাহী নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পঞ্চবটি শ্মশান-ঘাট এলাকায় নেশার টাকার জেরে পারিবারিক বিরোধ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে সাগর নামের এক যুবকের সঙ্গে তার বাবা মো. বাদশার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্ক চরমে পৌঁছালে সাগর উত্তেজিত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। আহত মো. বাদশা পেশায় একজন ড্রাইভার।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাচাতো ভাই মুন্না (২৬) ও তার বাবা মধু (৫৫) এগিয়ে এলে সাগর ঘটনাস্থল ত্যাগ করে। তবে কিছুক্ষণ পর বাধন, আলিপ ও সাব্বিরসহ আরও ৬-৭ জন সহযোগীকে নিয়ে সে পুনরায় ঘটনাস্থলে ফিরে আসে। অভিযোগ রয়েছে, তারা মুন্না ও মধুর ওপর দেশীয় অস্ত্র ও হাসুয়া দিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এতে মুন্না ও মধু গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী মুন্না জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার