ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বিএমডিএ সাপাহার জোনে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ১১:২৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ১১:২৭:৫৭ অপরাহ্ন
বিএমডিএ সাপাহার জোনে ঘুষ-বাণিজ্যের অভিযোগ বিএমডিএ সাপাহার জোনে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নওগাঁর সাপাহার উপজেলা জোনে অনিয়ম-দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-বাণিজ্যর মতো গুরুতর অভিযোগ উঠেছে।সরেজমিন তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে ভুক্তভোগীরা জানান।

স্থানীয়রা জানান, গভীর নলকুপ (গণকূপ) পুনঃখননকে কেন্দ্র করে সরকারি রশিদের বাইরে অতিরিক্ত টাকা দাবি, প্রভাব খাটিয়ে কাজ পাইয়ে দেওয়া এবং অভিযোগের তদন্তে গড়িমসির ঘটনা ঘটেছে।

অভিযোগে নাম এসেছে সাপাহার জোনের পরিদর্শক আব্দুর রব, উপ-সহকারী প্রকৌশলী খোশ মোহাম্মদ ও কম্পিউটার অপারেটর রাখি রানীর। একই সঙ্গে ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব)  অন্নাদুজ্জামানের বিরুদ্ধেও অনিয়মে সহযোগিতার অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে সাপাহার ও পোরশা জোনের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩ জুন একটি গণকূপ পুনঃখননের জন্য সরকারি রশিদের মাধ্যমে এক লাখ টাকা জমা নেওয়া হয়। জমাদানকারী অপারেটর উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা  নুরুন্নবী। তিনি অভিযোগ করেন, সরকারি ফি ছাড়াও তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন পরিদর্শক আব্দুর রব।নুরুন্নবী বলেন, “ঘুষ দিতে না পারায় আমাদের সঙ্গে ছিনিমিনি শুরু হয়। গত বছর আমাদের এলাকার অনেকের ফসল নষ্ট হয়েছে। এখন আবার আমাদের না জানিয়ে ওই গণকূপ অন্যত্র দেওয়ার চেষ্টা চলছে। মধ্যরাতে ঠিকাদার দিয়ে পাইপও আনা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নওগাঁ রিজিয়ন-২-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) শাহ মোহাম্মদ মনজুরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর একটি তদন্তপত্র ইস্যু করা হলেও ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত না করে সাপাহার জোন অফিসে শুনানি নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ,এতে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। একই গ্রামের বাসিন্দা আবুল কালাম অভিযোগ করেন, আগের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মৃত্যুর আগে বলেছিলেন, তাদের চাপে তিনি স্ট্রোক করেছেন।” যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মেডিকেল প্রতিবেদন বা প্রশাসনিক তদন্তের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ড. মো. আবুল কাসেম এক সভায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে সতর্ক করেন এবং দীর্ঘদিন একই জোনে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করেন। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

এবিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন  কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক মহল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি