ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে

ঠাকুরগাঁও সীমান্তে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ১১:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ১১:২২:০৮ অপরাহ্ন
ঠাকুরগাঁও সীমান্তে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল ঠাকুরগাঁও সীমান্তে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল
উত্তরের সীমান্ত জনপদ ঠাকুরগাঁও। শীতের সকালের ঘন কুয়াশায় মোড়া চারদিক। হরিপুর সীমান্তে তখন পিনপতন নীরবতা। কিন্তু সেই নীরবতার আড়ালে চলছিল এক নিখুঁত ও পরিকল্পিত অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওঁত পেতে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অবশেষে শুক্রবার ২০ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধরা পড়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৬ বাংলাদেশি যুবক।বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীন ৫০/ডি কোম্পানির নিজস্ব গোয়েন্দা শাখা (SIP & RIB) ও স্থানীয় সোর্সের তথ্য অনুযায়ী সীমান্ত পিলার ৩৭০/১-এস সংলগ্ন পিপলডাঙ্গী এলাকায় আগে থেকেই অবস্থান নেয় টহল দল। ম্যাপ রেফারেন্স ৭৮বি/৪ অনুযায়ী, সীমান্ত থেকে মাত্র ১০ গজ ভেতরে প্রবেশ করতেই একে একে তাদের আটক করা হয়।।অভিযানের সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ১১০ সিসি টিভিএস (TVS) মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তারা সবাই রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

রাণীশংকৈল উপজেলার বাসিন্দা ভরণীয়া গ্রামের মোখলেছুর (২১)মনসুর রহমান (১৮),ভাণ্ডারিয়া গ্রামের রুবেল (২৮) রাঘোপুর গ্রামের আমিনুর (১৮), হরিপুর উপজেলার মারাধর গ্রামের ইমরান (২৩), পশ্চিম আটঘরিয়া গ্রামের সুবেল (২৬), বিজিবি জানিয়েছে, সীমান্তে অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদেরকে হরিপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিপি। 

স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী দরিদ্র পরিবারগুলোর অনেক যুবক কাজের সন্ধানে দালালের প্রলোভনে পড়ে ওপারে পাড়ি জমায়। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ফেরার সময় তাদের ভরসা থাকে দুর্গম, ঝুঁকিপূর্ণ সীমান্তপথ।

সচেতন মহলের মতে, সীমান্ত সংলগ্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও আইনি সচেতনতা বাড়ানো না গেলে এমন অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো কঠিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি