ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ১২ মার্চ,বসছে সংসদ নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ৩ প্রবীণ নেতাকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসাদ নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ শীতে আসে গরম পড়লেই চলে যায় পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় শুচি

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ১০:৪২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ১০:৪২:৪৩ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় শুচি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় শুচি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনে তৃণমুলের পচ্ছন্দের শীর্ষে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুচি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।কিন্ত্ত দল, নেতা ও নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে, তার বিজয়ী হবার উজ্জ্বল সম্ভাবনা থাকার পরেও, তিনি দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তার এই ত্যাগ তাকে সংরক্ষিত আসনে প্রার্থী হবার দৌড়ে অন্যদের থেকে তাকে এগিয়ে রেখেছে। সংরক্ষিত সংসদীয় আসন-৪৪ (চাঁপাইনবাবগঞ্জ) নির্বাচনে বিএনপির তৃণমূল শুচিকে প্রার্থী করার জোর দাবি করেছেন।

জানা গেছে, ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের বিপরীতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে। বিএনপির শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। 

জানা গেছে, বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন কেউ কেউ। অনেকেই ঢাকায় অবস্থান করছেন। কে কোন আসনে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে দলের অভ্যন্তরে চলছে জোর আলোচনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকে। এখন সবার নজর সেই ঘোষণার দিকেই।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। আরপিও অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। এছাড়া স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসন পেয়েছেন। ফলে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন।

সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, এবারের সাধারণ নির্বাচনে অন্তত ৫০টি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির নেত্রীরা। কয়েকজন ছাড়া বেশির ভাগ নেত্রীই এবার মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন তাদের মধ্যে শুচি এগিয়ে আছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি বিএনপির  রাজনীতিতে তৃণমুল নেতাকর্মীদের কাছে আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন। তিনি একজন প্রচন্ড সাহসী, ত্যাগী ও আদর্শবান নেতৃত্ব যিনি রাজনীতিকে কখনোই ব্যক্তিস্বার্থ বা পদ-প্রাপ্তির হাতিয়ার হিসেবে দেখেননি, বরং জনগণের সেবা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছেন। তার জন্ম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি রাজনৈতিক সচেতন পরিবারের সন্তান হিসেবে শৈশব থেকেই সংগ্রামী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মাসউদা আফরোজ হক শুচির। ছোটবেলা থেকেই দেখেছেন রাজনীতি মানে জনগণের পাশে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা, দুর্বল ও অসহায় মানুষের কণ্ঠস্বর হওয়া। তার পিতা ছিলেন মুক্তিযুদ্ধ ও জাতীয় রাজনীতির একজন নিবেদিতপ্রাণ কর্মী। এরই  ধারাবাহিকতায় শুচি  ছোট থেকেই রাজনীতি ও সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত করেন। তিনি বিশ্বাস করেন, “রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা, এই মনোভাবই একজন নেতাকে সত্যিকারের নেতা করে তোলে।পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, ন্যায়পরায়ণতা ও সততার মূর্ত প্রতীক তিনি। চাঁপাইনবাবগঞ্জে রাজনীতির মাঠে শুচি একজন পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন নারী নেতৃত্ব হিসেবে সুপরিচিত। তার চরিত্র, সততা ও ন্যায়পরায়ণতার জন্য সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা করে।

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তিনি সর্বদা স্বচ্ছ, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। কোনো প্রকার হিংসা, লোভ বা স্বার্থপরতা তার রাজনীতিতে জায়গা পায়নি। তার কাছে রাজনীতি মানেই দায়িত্ব ও জবাবদিহিতা। চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শুচি ছিলেন প্রথম সারির কর্মী ও নেতৃত্বের ভূমিকায়। যখনই দল বা দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে,তখনই তিনি রাজপথে থেকে সাহসিকতার সঙ্গে আওয়াজ তুলেছেন। উপজেলা, জেলা, বিভাগ এমনকি কেন্দ্রীয় কর্মসূচিতেও তার বলিষ্ঠ উপস্থিতি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি কখনো ভয় পাননি, কখনো আপোস করেননি বরং  প্রতিটি চ্যালেঞ্জে ছিলেন দৃঢ় ও আত্মবিশ্বাসী।

জনগণের সেবায় নিবেদিত জীবন শুচি  শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক। নারী শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বয়স্ক ও বিধবা নারীদের সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত সম্পৃক্ত রয়েছেন। তিনি বিশ্বাস করেন জনগণের সেবায় নিয়োজিত জীবনই সবচেয়ে বড় রাজনীতি।” তার প্রতিটি পদক্ষেপেই জনগণকে কেন্দ্র করে চিন্তা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে