ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

তদবির নয়, আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান মিজানুর রহমান মিনু’র

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৯:৫৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৯:৫৮:০২ অপরাহ্ন
তদবির নয়, আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান মিজানুর রহমান মিনু’র তদবির নয়, আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান মিজানুর রহমান মিনু’র
রাজশাহীতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজনৈতিক তদবির বা চাপ যাই থাকুক না কেন, সব কাজ আইনের মধ্য দিয়েই করতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং কর্মকর্তারা যেন সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেন, এ আহ্বান জানান তিনি।
শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, অনেক সময় বিভিন্ন পর্যায় থেকে তদবির আসে, এতে কর্মকর্তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। কিন্তু আপনারা কাউকে ‘বস’ মনে করবেন না—আপনারা আমার সহকর্মী। জনগণের ভাগ্যের পরিবর্তনই আমাদের লক্ষ্য। তিনি রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্টদের বিশেষ নজরদারির নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সরকার চায় বাংলাদেশ দ্রুত যুগোপযোগী ও আধুনিক ব্যবস্থায় এগিয়ে যাক। রাজশাহী মহানগর, জেলা ও বিভাগের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।

গত এক বছরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলো খুবই গতিশীলভাবে কাজ করছে। তবে ভূমি মন্ত্রণালয় ঘিরে যে অনিয়ম ও দুর্নামের কথা শোনা যায়, তা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এসব অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বদলির মতো প্রশাসনিক বিষয়েও কর্মকর্তাদের অযথা বিচলিত না হওয়ার আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতের ভুলভ্রান্তি ভুলে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে; আর যারা সততার সঙ্গে কাজ করেছেন, তারা আরও সুসংগঠিত হয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন।

নিজের বক্তব্যে তিনি রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথাও তুলে ধরেন। মেয়র থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঢাকার ডিএমপি ও চট্টগ্রামের সিএমপির আদলে আরএমপি গঠনের প্রস্তাব দেন বলে জানান তিনি। রাজশাহীকে দ্রুত ‘শান্তির নগরী’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সততা ও নিষ্ঠার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেন বলে উল্লেখ করে তাঁর দেশপ্রেম ও দক্ষতার প্রশংসা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মো. রেজাউল করিম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ