ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের অজান্তেই কিডনির ক্ষতি করতে পারে শরীরে বাসা বাঁধা অন্য রোগ অনুষ্কাও কি রশ্মিকার পথে হেঁটে বিয়ের পিঁড়িতে বসছেন মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল হরমোনের কারসাজিতে চোখের যে ৫ লক্ষণ অবহেলা করলে বড় বিপদ! পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইজরায়েল! যুদ্ধের মাঝেই বড় ঘোষণা ট্রাম্পের কাবুলের হাসপাতালে পাক হামলায় ৪০০ জনের মৃত্যু মাগফিরাতের শেষ সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪ নিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতি বরিশালে ধর্ষণচেষ্টার পর শিশুকে পুড়িয়ে হত্যা

ব্রহ্মপুত্র ব্রিজে পুলিশের সিগন্যালে থামতেই ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৩:৪৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৩:৪৩:১৬ অপরাহ্ন
ব্রহ্মপুত্র ব্রিজে পুলিশের সিগন্যালে থামতেই ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত ফাইল ফটো
জামালপুর ও শেরপুর জেলার সংযোগকারী ব্রহ্মপুত্র ব্রিজে পুলিশের সিগন্যালে মোটরসাইকেল থামানোর পর ট্রাকচাপায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ঘাতক ট্রাকটিকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া এবং চরম অবহেলার গুরুতর অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ব্রহ্মপুত্র ব্রিজের টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোল প্লাজা এলাকায় তিনজন হাইওয়ে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তারা একটি ট্রাক ও ওই মোটরসাইকেলটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করান। এ সময় পাশ দিয়ে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
 
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর আহত শিশুটিকে উদ্ধারের বদলে পুলিশ সদস্যরা উল্টো ভিডিও ধারণ করছিলেন। পরে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে পাঠান। শুধু তাই নয়, দুর্ঘটনা ঘটানো ট্রাকটিকে না আটকে পুলিশ টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
 
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর দেওয়ার আড়াই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
 
পরবর্তীতে পুলিশের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্বরত ওই তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে দাবি করেন। তবে স্থানীয়রা এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, নিজেদের দোষ ঢাকতেই পুলিশ এই মিথ্যা গল্প সাজিয়েছে।
 
এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬