ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দরিদ্র শিশুদের ফিতরা দেবেন যেভাবে বরিশালে শিশু রাইসা হত্যার ঘটনায় বাবা-ছেলে কারাগারে আমাকে সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন কোনও বাসনা নেই: ঋতুপর্ণা সেনগুপ্ত খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ রাজশাহী’তে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু

নাটোরের গুরুদাসপুরে নাতনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে পুড়লেন বৃদ্ধা

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৩:১৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৩:১৫:৩৮ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে নাতনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে পুড়লেন বৃদ্ধা নাটোরের গুরুদাসপুরে নাতনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে পুড়লেন বৃদ্ধা
নাটোরে হালিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গুরুতর দগ্ধ অবস্থায় ওই বৃদ্ধাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী হালিমা বেগমের মেয়ে ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত নারী সদস্য চামেলি বেগমের দাবি, প্রতিবেশী নাজু, নজরুল, মাসুদ ও জাহাঙ্গীরের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছে। সেই শত্রুতার জেরে তারাই অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে হালিমা বেগম তার কলেজপড়ুয়া নাতনির সঙ্গে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। হালিমা বেগম তাৎক্ষণিক নাতনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজে এসিডে দগ্ধ হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থেকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, চামেলি বেগম ও তার প্রতিবেশী নাজু, নজরুল ও জাহাঙ্গীরের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। তবে অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।

নাটোরের সিভিল সার্জন ডা, মোক্তাদির আরেফিন জানান, এসিডে দগ্ধ হয়ে আজকে ভোরে হালিমা বেগম নামে একজন বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সক্ষমতা অনুযায়ী তার চিকিৎসা চলছে। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, চামেলি বেগম ও তার প্রতিবেশীদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ, অপহরণ, ধর্ষণচেষ্টা ও মারামারিসহ ৭-৮টি মামলা চলমান রয়েছে। 

অ্যাসিড নিক্ষেপে বৃদ্ধা দগ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু  নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার