ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৮:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৮:০৫:৫৮ অপরাহ্ন
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবগঠিত মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁওয়ে বইছে উৎসবের আমেজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথের পরপরই জেলা শহরে শুরু হয় আনন্দ উদ্‌যাপন।

বিকেলে বঙ্গভবন-এ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। জেলা বিএনপি কার্যালয়ে নেতা–কর্মী ও সমর্থকেরা টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান উপভোগ করেন। শপথ শেষে মুহূর্তেই কার্যালয় চত্বর করতালি, স্লোগান ও মিষ্টি বিতরণে মুখর হয়ে ওঠে। শপথের খবর নিশ্চিত হতেই জেলা বিএনপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আনারুল ইসলাম দৌড়ে গিয়ে দুই কেজি মিষ্টি কিনে আনেন। পরে তিনি উপস্থিত নেতা–কর্মী ও আশপাশের লোকজনের মাঝে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “স্যার পূর্ণ মন্ত্রী হয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। খুব ভালো লাগছে।

পৌর শহরের মুদি ব্যবসায়ী আবুল হাশেম বলেন, “আলমগীর স্যার পূর্ণ মন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন অবহেলিত ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি।” তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়নে সরাসরি কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা অনেক, তিনি তা পূরণে সক্ষম হবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবেই এ দায়িত্ব এসেছে। এতে জেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। ১৯৪৮ সালের ১ আগস্ট জন্মগ্রহণকারী ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

প্রায় ১৭ বছর শিক্ষকতা করার পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তিনি কৃষি মন্ত্রণালয় এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। স্থানীয়দের প্রত্যাশা এই নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে উন্নয়ন ও সেবামুখী কার্যক্রমে নতুন গতি পাবে ঠাকুরগাঁও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন