ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে একাধিক অনুষ্ঠান জৈসমীনের বরিশালে বজ্রপাতে পানের বরজের দুই শ্রমিকের মৃত্যু রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন দোয়া কুনুতের অর্থ, উচ্চারণ ও ফজিলত রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব দুলাল পরিবার মান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত লালপুরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কোন কোন বদল আনলে দেখতে বড় লাগবে রান্নাঘর নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত মোহনপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি কার্নিভাল, সাম্বা আর ফুটবলের নান্দনিক মেলবন্ধন ও ব্রাজিলের সংস্কৃতি ‘হিট স্ট্রোক’ থেকে বাঁচতে খাবেন কোন পানীয় কান-এ গিয়েও সরব মৌনী! সূরজকে নিয়ে সপাটে কোন জবাব দিলেন অভিনেত্রী? বগুড়ায় ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে চার মামলার আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে দুইটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বায়েজিদ বোস্তামি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৭ জানায়, বিকাল পৌনে ৬টায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর বায়েজিদ লিংক রোড এলাকার একটি বহুতল ভবনে আভিযানিক দল অভিযান চালায়। এ সময় ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮), তিনি  মোঃ ইসহাক মিয়া, সাং-মুরাদপুর এবং তার সহযোগী আবুল কালাম আজাদ (৬২), পিতা—নুরুল ইসলাম, সাং-বিবিরহাট, উভয় থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও জিজ্ঞাসাবাদে জানা যায়, ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত মুখ। তিনি আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলার সঙ্গেও সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ-এর জনসংযোগ চলাকালে সশস্ত্র হামলায় সরোয়ার বাবলা নিহত হন।

র‍্যাব আরও জানায়, ইমতিয়াজ দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থান করে বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে ইন্টারনেট কল (হোয়াটসঅ্যাপ/মেসেঞ্জার) ও বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। তিনি ‘রিচ কিডস’ নামের একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিচয় গোপন রেখে তিনি নিয়মিত দেশে আসা-যাওয়া করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করে র‍্যাব জানায়, তিনি চাঁদার টাকা উত্তোলন এবং ব্যক্তিগত গাড়িচালকের দায়িত্ব পালন করতেন।

সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন