ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ফুলবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন মন্দা বাজার: বিপাকে কৃষক

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৮:৩৫:৪০ অপরাহ্ন
ফুলবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন মন্দা বাজার: বিপাকে কৃষক ফুলবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন মন্দা বাজার: বিপাকে কৃষক
দিনাজপুরের ফুলবাড়ীতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। কিন্তু আশানুরূপ দাম না পেয়ে হতাশ ও দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা।

পৌর শহর ও আশপাশের হাটবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ৮০ কেজির এক বস্তা কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকায়। একই পরিমাণ শুকনা ভুট্টার দাম ২ হাজার ৫০ থেকে ২ হাজার ১০০ টাকা। অথচ গত বছর কাঁচা ভুট্টার বস্তা বিক্রি হয়েছিল ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, স্থানীয়ভাবে উৎপাদন বেড়ে যাওয়ার পাশাপাশি দেশের বড় বড় পশুখাদ্য কারখানাগুলো এখনও ভুট্টা কেনা শুরু না করায় বাজারে চাহিদা কমেছে। ফলে দামও পড়ে গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ফুলবাড়ীতে ৪ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫০ হাজার ১২৫ মেট্রিক টন, যা গত বছরের (৩ হাজার ৭৮০ হেক্টর জমি) চেয়ে বেশি। কৃষকরা বলছেন, গত কয়েক বছরের লাভজনক অভিজ্ঞতায় তারা ধান-আলু ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকেছেন।

পলি শিবনগর গ্রামের কৃষক মামুন সরকার বাবু জানান, ‘১৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন ভালো হলেও দাম কম থাকায় বিপাকে পড়েছেন। লাভের আশায় ভুট্টা মজুত রেখেছেন।’

একই এলাকার বর্গাচাষি নওশাদ আলী বলেন, ‘ফলন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ। এখনো অপেক্ষা করছি বাজার বাড়বে কি না।’পুরাতন বন্দর এলাকার কৃষক মামুনুর রশীদ বলেন, ‘ফলন বাম্পার হলেও দামের কারণে সব ভুট্টা বিক্রি করতে পারছি না। দাম কম থাকলে লোকসান হবেই।’

উত্তর কৃষ্ণপুর গ্রামের অজিত চন্দ্র সরকার বলেন, ‘দুর্জয় জাতের ভুট্টা চাষ করেছি। ফলন দারুণ হয়েছে। কিছু বেচেছি জরুরি খরচের জন্য, বাকিটা দাম বাড়ার আশায় রেখেছি।’

পৌর শহরের পাইকারি ব্যবসায়ী বাবুল্লা মজিবর, রাজু আহমেদসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, ‘দেশের বড় বড় পাইকাররা এখনও কেনা শুরু করেন’নি। ঢাকার বাইরের অর্ডার কম থাকায় দামও কম। ফলে তারা বেশি ভুট্টা কিনছেন না।’

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহিনুর রহমান বলেন, ‘এ বছর ফুলবাড়ীতে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা আবাদ হয়েছে। আবহাওয়াও অনুকূলে থাকায় বাম্পার ফলন মিলেছে। বাজার পরিস্থিতির উন্নতি হলে কৃষকরা তাদের উৎপাদিত ভুট্টার ভালো দাম পাবেন বলে আশা করা যায়।’ ##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা