ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৬:৩৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৬:৩৯:০৬ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার রাজশাহীতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।  এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫০০ মিলিলিটার দেশি চোলাই মদ, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার নগরীর কর্ণহার ও এয়ারপোর্ট থানা এলাকায় পৃথকভাবে এ অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো. শাহজাহান আলী (৪৫), একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো. গাফ্‌ফার মণ্ডল (৭৫), চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) এলাকার মো. সুলতান আলীর ছেলে মো. শাকিল সরদার (৪০), কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো. আলম আলী (৩৮) এবং রাজশাহীর তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো. আনারুল হক (৪৩)। বর্তমানে তারা সবাই রাজশাহী মহানগরীতে বসবাস করছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহজাহান আলী ও গাফ্‌ফার মণ্ডলের বিরুদ্ধে কর্ণহার থানায় পূর্বে দুটি করে মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়