ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

তারুণ্যই শক্তি, এই শক্তিকে কাজে লাগাতে পারলে জীবনের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানো সম্ভব

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৬:৩৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৬:৩৩:৪২ অপরাহ্ন
তারুণ্যই শক্তি, এই শক্তিকে কাজে লাগাতে পারলে জীবনের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানো সম্ভব তারুণ্যই শক্তি, এই শক্তিকে কাজে লাগাতে পারলে জীবনের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানো সম্ভব
রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন ও শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মহিউদ্দিন আহমদ বলেন, “তারুণ্যই শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানো সম্ভব। তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ মূল্যায়ন, সুপরিকল্পিত লক্ষ্য নির্ধারণ এবং অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়েই ব্যক্তি ও জাতির উন্নয়ন সম্ভব। তরুণ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তারা অতিথির বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট  বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা