ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

বাবার মন্ত্রণালয়ের দায়িত্বে মেয়ে পুতুল

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:৪৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:৪৬:৫৯ অপরাহ্ন
বাবার মন্ত্রণালয়ের দায়িত্বে মেয়ে পুতুল বাবার মন্ত্রণালয়ের দায়িত্বে মেয়ে পুতুল
নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী , মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে বাবার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। রাজনীতির ইতিহাসে নাটোরে যুক্ত হলো এক গর্বের অধ্যায়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) নির্বাচনী এলাকায় আনন্দের ঢেউ বয়ে যায়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লালপুরের বিলমাড়ীয়া, নওপাড়া , দুড়দুড়িয়া, লালপুর, ঈশ্বরদী, আড়বাব সহ ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা বাজার ও বাগাতিপাড়া পৌরসভা সহ ৫ টি ইউনিয়নের আশপাশের গ্রামগুলোতে এখন উৎসবের আমেজ ।

লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু বলেন, আমাদের গর্বের ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মন্ত্রী হলো, তার পিতা ফজলুর রহমান পটল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া যোগাযোগ, ধর্ম এবং যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমাদের মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি কেবল একটি রাজনৈতিক পদপ্রাপ্তি নয়, পুরো নাটোর জেলার মানুষের জন্য গর্ব ও সম্মানের বিষয়। তিনি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে একজন শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।

মোশাররফ হোসেন আরও বলেন, পুতুলের মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। 

তাঁর সততা ও নিষ্ঠা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন।

ব্যারিস্টার পুতুলের রাজনৈতিক পথচলায় রয়েছে পারিবারিক ঐতিহ্যের গভীর ছাপ। তাঁর পিতা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো স্থানীয়দের মুখে মুখে ফেরে। সেই ধারাবাহিকতায় পুতুলের মন্ত্রিত্বকে অনেকে উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। স্থানীয় শিক্ষক নেতা রেজাউল করিম বলেন, আমরা চাই নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ দুটি খাতই সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। ফলে পুতুলের দায়িত্বকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তরুণ সমাজকর্মী আরিফা খাতুন জানান, একজন শিক্ষিত ও পেশাদার নারী নেতৃত্ব পাওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে মন্তব্য করেছেন, এই নেতৃত্বে সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের একটি জেলা থেকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়া আঞ্চলিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। তবে গৌরবের পাশাপাশি তাঁর সামনে চ্যালেঞ্জও রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সমাজকল্যাণ ভাতার স্বচ্ছ বণ্টন নিশ্চিত করাই হবে প্রধান কাজ। আপাতত নাটোরে উৎসবের রেশ কাটেনি; মানুষ এখন তাঁর হাত ধরে ইতিবাচক পরিবর্তনের অপেক্ষা করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল