ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:২৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:২৪:৫৯ অপরাহ্ন
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
নড়াইল-২ আসনের হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা বিপুল পরিমাণ ধান, রবি শস্য এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বিলডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিকট শব্দে হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। মুহূর্তের মধ্যেই তারা ঘরে আগুন জ্বলতে দেখেন। তবে আগুনের সময় ওই নির্দিষ্ট ঘরে কোনো সদস্য না থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করেছেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা তাদের বাড়িতে পেট্রোল বোমা মেরেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের সমর্থক ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটি একটি গভীর ষড়যন্ত্র। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়