ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক

প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:১৮:০৪ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকার নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫) তার ছেলে হোসাইন (৪) পাশের ঘরের আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আশপাশের লোকজন মঙ্গলবার সকালে প্রবাসী জহিরুল ইসলামের ঘরের দরজা খোলা দেখে এসে দেখে তিনটি লাশ পড়ে আছে। এ সময় স্থানীয়রা প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হোমনা থানার ওসি মোরশেদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক