ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের চিরবিদায় তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:০০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:০০:০৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রেরিত এক বিশেষ অভিনন্দন বার্তায় চীনা প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে চীন আশা প্রকাশ করেছে, আগামীর দিনগুলোতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

অভিনন্দন বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ কেবল প্রতিবেশী দেশই নয়, বরং দীর্ঘদিনের বিশ্বস্ত ও কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গত ৫১ বছরে উভয় দেশ সর্বদা একে অপরকে সমান মর্যাদা দিয়ে এসেছে। পারস্পরিক সম্মান ও জয়-জয়ের মানসিকতা নিয়ে দুই দেশ যেভাবে একে অপরের উন্নয়নে কাজ করেছে।

চীনা প্রধানমন্ত্রী তার বার্তায় উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অধীনে সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সকল ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করতে আগ্রহী। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত