ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক

জাতীয় নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার হতে হবে : নায়েবে আমীর

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৮:২৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৮:২৭:১০ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার হতে হবে : নায়েবে আমীর জাতীয় নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার হতে হবে : নায়েবে আমীর
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে অবশ্যই কাঙ্খিত সংস্কার ও দৃশ্যমান বিচার সম্পূর্ণ হতে হবে। অন্যথায় শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে।

মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দুর্গাপুর-পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অনুকূলে বিপুল জনমত রয়েছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটনকে পরিচয় করিয়ে দেন। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয় সংসদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে সবাইকে মাঠে-ময়দানে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর মাইনুল হোসেন শেখ ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মর্তুজা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, মাওলানা আহমাদুল্লাহ ও হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়। #01#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক