ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৬:৩৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৬:৩৭:০০ অপরাহ্ন
আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটককৃতরা হলো, মো. ইউনূস আলী (৩৯), পিতা আবুল কালাম আজাদ, সাং খোলাপাড়া এবং মো. আরিফ হোসেন (৪০), পিতা আজিজার, সাং সদুপুর, থানা আত্রাই, জেলা নওগাঁ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি সোমবার বেলা আনুমানিক ১১টার দিকে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে তারা প্রকাশ্যে মাদক সেবন করছিল। স্থানীয় যুবকদের সন্দেহ হলে তাদের কাছে গিয়ে দেখে অ্যাম্পুল ইনজেকশনের মাধ্যমে শরীরে মাদক প্রয়োগ করছে। পরে তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করলেও তথ্য-প্রমাণ সঠিক থাকায় আদালত এই দণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের পুলিশি প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারের ঘোষিত মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী যুবকদের এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার