ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে তালাকের অভিযোগ, স্বামীর অস্বীকার

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১১:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১১:৫৭:৩১ অপরাহ্ন
ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে তালাকের অভিযোগ, স্বামীর অস্বীকার ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে তালাকের অভিযোগ, স্বামীর অস্বীকার
ফেনীর পরশুরাম উপজেলা-এ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে রুনা আক্তার মুন্নি (৩২) নামে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। তবে স্বামী নুর মোহাম্মদ সুমন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পারিবারিক মনোমালিন্যের কারণেই এফিডেভিটের মাধ্যমে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।

ঘটনাটি উপজেলার চিথলিয়া ইউনিয়ন-এর পাগলীরকুল গ্রামে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রুনা আক্তার জানান, ভোটের আগের দিন রাতে স্বামী তাকে জিজ্ঞাসা করেন তিনি কোথায় ভোট দেবেন। উত্তরে তিনি বলেন, ছোটবেলা থেকে দেখে আসছেন তার বাবা ধানের শীষে ভোট দেন, তিনিও ধানের শীষে ভোট দেবেন। এতে স্বামী তাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন।

তিনি অভিযোগ করেন, স্বামী বাড়ি থেকে চলে যাওয়ার পর তিনি রাজষপুর আলী আজ্জম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেন। রাতে বাড়ি ফেরার পর স্বামী তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন বলে দাবি করেন। তিনি ধানের শীষে ভোট দেওয়ার কথা জানালে পরদিন ভোরে স্বামী তাকে ও তার বড় ছেলেকে মারধর করে বাড়ি থেকে জমির কাগজপত্র নিয়ে চলে যান।

রুনার দাবি, এরপর থেকে স্বামী আর ঘরে ফেরেননি। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পারেন, কোর্টের মাধ্যমে তাকে তালাক দেওয়া হয়েছে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নুর মোহাম্মদ সুমন বলেন, “ধানের শীষে ভোট দেওয়ার কারণে তালাক দেওয়া হয়নি। পারিবারিক নানা কারণে সংসার করা সম্ভব হচ্ছিল না, তাই তালাক দিয়েছি।

তিনি আরও দাবি করেন, রুনা আক্তার ভোটারই নন, তাই ভোট দেওয়ার প্রশ্নই আসে না।

সুমনের ভাষ্য অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ফেনী নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তালাকনামা রেজিস্ট্রি করে ডাকযোগে পাঠানো হয়েছে।

এফিডেভিটের কপিতে দেখা যায়, ১৫ ফেব্রুয়ারি ফেনী নোটারি পাবলিক কার্যালয়ে আইনজীবী রবিউল হক রবির স্বাক্ষরে তালাকসংক্রান্ত এফিডেভিট ইস্যু হয়। শনাক্তকারী হিসেবে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মীর মোশারফ হোসেন মানিকের নাম উল্লেখ রয়েছে।

তালাকনামায় রুনা আক্তারের বিরুদ্ধে সংসার পরিচালনায় অক্ষমতা, পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুনা আক্তার ভোটার তালিকাভুক্ত। ২০১৪ সালের ৭ নভেম্বর চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের নুর আহমেদের মেয়ে রুনা আক্তার মুন্নিকে একই ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জসীম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ সুমন বিয়ে করেন। তাদের সংসারে মোবারক হোসেন মুরাদ (১০) ও মোহাম্মদ মোস্তাকিম হোসেন (৩) নামে দুই ছেলে রয়েছে।

সুমনের রাজষপুর বাজারে ‘ভাই ভাই স্টোর’ নামে একটি দোকান রয়েছে।

সুমনের প্রতিবেশী কাউসার আলম বলেন, সুমন বাড়ি ছাড়ার পর বিষয়টি রুনা তাকে জানান। “দুই অবুঝ সন্তানের ভবিষ্যৎ কী হবে, সেটি ভাবা উচিত ছিল,” বলেন তিনি।

আরেক প্রতিবেশী কৃষক আবদুল কাদের জানান, গত রোববার সুমন তাকে ফোন করে তালাকনামা পাঠানোর কথা জানান এবং রুনাকে বাড়ি ছাড়তে বলতে বলেন।

ঘটনা জানাজানি হলে চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী নজরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাস্টার শেখ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ দলীয় নেতাকর্মীরা সুমনের বাড়িতে যান।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক দাবি করেন, ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুমন স্ত্রীকে তালাক দিয়েছেন। এ ধরনের নিন্দনীয় ঘটনা সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট