ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪৬:১১ অপরাহ্ন
রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলাকায় সংগীতা রাণী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সংগীতা রাণী ওই এলাকার মোহন চন্দ্র রায়ের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাবান্না ও খাওয়া-দাওয়া শেষে সংগীতার স্বামী কাজে বের হয়ে যান। পরে সংগীতা রাণী সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে তিনি গলায় দড়ি দেন বলে ধারণা করা হচ্ছে।

দুপুরের দিকে স্কুল থেকে ফিরে তাঁর মেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে দরজা খুলে তাঁকে ঘরের সরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “বাবা, আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। সেই ভুলের কোনো ক্ষমা নাই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু। তাই আমি মরে গেলাম। আমার মরার জন্য কেউ দায়ী নয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানায়, চিরকুটের বিষয়বস্তুসহ অন্যান্য দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত