ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয় ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৮ আদিত্যের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে কোন মোহভঙ্গ হয় অনন্যার রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত ধনী সেলিব্রিটিদের তালিকায় টেলর সুইফট ও কিম কার্দাশিয়ানও ‘চলমান প্রেক্ষাপটে ইরান আর আগের ইরান নেই’: নেতানিয়াহু চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু শবে কদরের দোয়া মানিকছড়িতে পিকআপের ধাক্কায় আট বছরের শিশু নিহত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই সৌদির উপকূলে অগ্নিকাণ্ডের শিকার মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ড! বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে বাসচাপায় মৃত্যু স্ত্রী-সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে পুঠিয়ায় গভীর রাতে ভ্রাম্যমান অভিযান নতুন করে বিক্ষোভ হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইআরজিসির নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

গোপনে পরমাণু অস্ত্রের ভান্ডার বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে চিন! বলছে রিপোর্ট, উপগ্রহচিত্রে দেখা গেল বাঙ্কার, ৩৬০ ফুট উঁচু চিমনিও

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৭:৪৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৭:৪৭:৩৮ অপরাহ্ন
গোপনে পরমাণু অস্ত্রের ভান্ডার বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে চিন! বলছে রিপোর্ট, উপগ্রহচিত্রে দেখা গেল বাঙ্কার, ৩৬০ ফুট উঁচু চিমনিও গোপনে পরমাণু অস্ত্রের ভান্ডার বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে চিন! বলছে রিপোর্ট, উপগ্রহচিত্রে দেখা গেল বাঙ্কার, ৩৬০ ফুট উঁচু চিমনিও
গোপনে পারমাণবিক অস্ত্রভান্ডার বৃদ্ধির চেষ্টা করছে বেজিং! চিনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের সিচুয়ান প্রদেশেও তৈরি হচ্ছে পরমাণু অস্ত্রের ভান্ডার। কিছু উপগ্রহচিত্র বিশ্লেষণ করে এমনটাই দাবি করছে নিউইয়র্ক টাইম্‌স। প্রদেশের দু’টি উপত্যকায় এমন কর্মকাণ্ড চলছে বলে দাবি করছে তারা। একটি জিটং উপত্যকায়, অন্যটি পিংটন উপত্যকায়।

চিনের সিচুয়ান প্রদেশটি ভারত লাগোয়া নয়। তবে অরুণাচল প্রদেশ থেকে খুব বেশি দূরেও নয়। নিউ ইয়র্ক টাইম্‌স জানাচ্ছে, ২০১৯ সাল থেকেই পারমাণবিক শক্তিধর চিন নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করে। সিচুয়ান প্রদেশের এই পরমাণুকেন্দ্রগুলিও সেই উদ্যোগের অংশ বলে মনে করা হচ্ছে।

২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে নেওয়া কিছু উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দাবি করা হচ্ছে, জিটং উপত্যকায় নতুন কিছু বাঙ্কার এবং প্রাচীর তৈরি হয়েছে। একটি নতুন ভবনও দেখা গিয়েছে এবং সেটিকে ঘিরে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে পাইপলাইন। বিশ্লেষকদের দাবি, কোনও বিপজ্জনক পদার্থ নিয়ে কাজ করার সময়ে যেমন পরিকাঠামো তৈরি হয়, এ ক্ষেত্রেও তেমনই করা হয়েছে।

পিংটং উপত্যকাতেও একটি নতুন পরিকাঠামো নজরে এসেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি ওই পরিকাঠামোয় দু’জায়গায় সুরক্ষাবলয় তৈরি হয়েছে। সেখানে মূল ভবনটির মাথায় রয়েছে ৩৬০ ফুট উঁচু চিমনি। ওই ভবনে গত কয়েক বছরে নতুন কিছু ভেন্ট বসানো হয়েছে। তাপ নিরোধক ব্যবস্থাও করা হয়েছে সেখানে। বিশ্লেষকদের দাবি, ওই এলাকায় প্লুটোনিয়াম সমৃদ্ধ পারমাণবিক অস্ত্র তৈরি করছে চিন। ইউরেনিয়ামের মতো প্লুটোনিয়ামও পরমাণু অস্ত্র তৈরির কাজে লাগে। প্লুটোনিয়াম-২৩৯ আইসোটোপ ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরি করা যায়।

উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ভৌগোলিক অবস্থান বিশেষজ্ঞ রেনি বাবিয়ার্জের দাবি, যে বাঙ্কারগুলির ছবি ধরা পড়েছে, সেগুলি সম্ভবত বিস্ফোরক পরীক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে। তাঁর দাবি, পিংটন এলাকায় যে ধরনের পরিকাঠামো তৈরি হয়েছে, তার সঙ্গে বিভিন্ন দেশে পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের বেশ মিল রয়েছে। বাবিয়ার্জের দেওয়া উপগ্রহচিত্রগুলিকে বিশ্লেষণ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে চিনের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে গবেষণারত পদার্থবিদ হুই ঝাং। এই ধরনের গঠনের সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্রের যে যথেষ্ট মিল রয়েছে, তা মনে করছেন তিনিও।

নিউ ইয়র্ক টাইম্‌স জানাচ্ছে, গত কয়েক বছরে সিচুয়ান প্রদেশে গোপনে বেশ কয়েকটি পরমাণুকেন্দ্রের সম্প্রসারণ করেছে চিন। তার মধ্যে অন্যতম হল এই দু’টি। পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে চিনের কাছে ৬০০টিরও বেশি পরমাণু অস্ত্র ছিল। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাটি ১০০০-এ নিয়ে যেতে চাইছে বেজিং। যদিও আমেরিকা এবং রাশিয়ার কাছে মজুত পরমাণু অস্ত্রের তুলনায় এই সংখ্যা অনেকটাই কম বলে দাবি করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়