ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০২:২১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০২:২১:২৫ অপরাহ্ন
নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান আলোচনার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ জুন) ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন।

 
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, দুই নেতার মধ্যে ৪০ মিনিট ফোনালাপ হয়। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখান করে ইরান পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে এমন ঘোষণার পরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হলো।
 
ফোনালাপের পর ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান পারমাণবিক আলোচনা নিয়ে কথা বলেছেন।
  
নেতানিয়াহুর কার্যালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে আমেরিকা ইরানের কাছে একটি যুক্তিসঙ্গত প্রস্তাব পাঠিয়েছে এবং আগামী দিনের মধ্যে জবাব পাওয়ার আশা করছে।
 
এতে আরও বলা হয়, যে ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন চলতি সপ্তাহান্তে ইরানের সঙ্গে আরও এক দফা আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
 
টেলিফোনে নেতানিয়াহু ট্রাম্পকে কী বলেছিলেন সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
  
নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, তাদের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে। তাদের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার পরবর্তী দফায় ইরানের সঙ্গে আলোচনা হবে বলেও ট্রাম্প জানান।
 
তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী রোববার মাস্কাটে ইরান-মার্কিন পরোক্ষ আলোচনার পরিকল্পনা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার