ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল হাসপাতালে, পথেই ঝরল অন্তঃসত্ত্বার প্রাণ বগুড়ায় বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১

ছেলেকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৭:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৭:০১:০৪ অপরাহ্ন
ছেলেকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার ছেলেকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
খুলনা রেলওয়ে স্টেশনে বড় ছেলেকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. জাহাঙ্গীর আলম (৫০) নামে এক ব্যক্তি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রূপসা সেতুর পশ্চিম পাশের ঢালে এক ঘাতক ট্রাকের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর আলম বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম সকালে তার বড় ছেলেকে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছে দিতে যান। ছেলেকে ট্রেনে তুলে দিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাটের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। রূপসা সেতুর পশ্চিম ঢালে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লবনচরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাকটি আমাদের হেফাজতে আছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক