ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পরিবারের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:৫৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:৫৭:৪৮ অপরাহ্ন
পরিবারের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা পরিবারের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকাঝকা করার কারনে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে (১৬ ফেব্রুয়ারি)  সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত লামিয়ায়ার ভাই বেলাল, বড় চাচি পাখি খাতুন এবং স্বজনেরা জানান, মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জেদি। জন্মের ৯ মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যত্র বিয়ে করে। তখন থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে মোবাইলে আসক্তি বাড়ে। টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইল আসক্তি কমাতে নামাজ পড়ার জন্য পিড়াপিড়ি করে পিতা সাইদুল সরকার। দুইদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার উপর অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ এমদাদুল হক জানান, গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা