ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার মন্ত্রণালয়ের দায়িত্বে মেয়ে পুতুল ভূমিমন্ত্রী হিসেবে মিনুকে অভিনন্দন জানাল রিভার সিটি প্রেসক্লাব ও আরআরইউ নেতারা বাবা-মায়ের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি শরীয়তপুরে নিখোঁজের ১ দিন পর বিএনপিকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার নওগাঁয় কুকুরের মাংস বিক্রির চেষ্টাকারী কসাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা  আব্বাস-রিজভীসহ ১০ জনকে তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের নওগাঁয় সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ারায় গ্রেপ্তার রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার নগরীর ফুলতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ নগরীর রাজপাড়ায় গাঁজা-সহ যুবক গ্রেফতার

নওগাঁ-১ আসনে দুই উপজেলায় পিছিয়ে থেকেও এক উপজেলার ভোটে বিএনপি প্রার্থী বিজয়ী

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:২৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:২৮:২৪ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে দুই উপজেলায় পিছিয়ে থেকেও এক উপজেলার ভোটে বিএনপি প্রার্থী  বিজয়ী নওগাঁ-১ আসনে দুই উপজেলায় পিছিয়ে থেকেও এক উপজেলার ভোটে বিএনপি প্রার্থী বিজয়ী
নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার  উপজেলা নিয়ে গঠিত নওগাঁ -১ আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দুই উপজেলায় পিছিয়ে থেকেও এক উপজেলার ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান।

নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  জামায়াতে ইসলামীর  মোহা. মাহবুবুল আলমের সঙ্গে ২০ হাজার ৪৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভোটের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। নির্বাচনে এ দুই প্রার্থীর কেন্দ্রভিত্তিক সবচেয়ে বেশি ও কম ভোট, সবচেয়ে বেশি ও কম ব্যবধানে জয়-পরাজয়সহ বিভিন্ন সমীকরণ দেখা গেছে।

ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তিন উপজেলার ১৬৬টি কেন্দ্র ও পোস্টালসহ মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট। মাহবুবুল আলম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

মোস্তাফিজুর রহমান পোরশা ও সাপাহারে ৯১টি ভোট কেন্দ্রে পেয়েছেন ৮৭ হাজার ৯৫ ভোট এবং মাহবুবুল আলম পেয়েছেন ৯১ হাজার ২৭৫ ভোট। এ দুই উপজেলায়  মাহবুবুল বিজয়ী হয়েছেন ৪ হাজর ১৮০ ভোটের ব্যবধানে। 

পক্ষান্তরে  নিয়ামতপুরে ৭৫টি কেন্দ্রে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ৯৪৮ ভোট আর মাহবুবুল আলম পেয়েছেন ৬১ হাজার ৩১ ভোট। এ উপজেলায় মোস্তাফিজুর রহমান ২৪ হাজার ৯১৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোটে মোস্তাফিজুর রহমান  ৮২১ ভোট আর মাহবুবুল আলম ১ হাজার ৫১০ ভোট পেয়েছেন ।

তিন উপজেলা ও পোস্টাল ব্যালটসহ মোস্তাফিজুর রহমান ২০ হাজার ৪৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

 কেন্দ্রভিত্তিক ফলাফলের সমীকরণে দেখা গেছে,  ১৬৬টি কেন্দ্রের মধ্যে মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কুমরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে পেয়েছেন ১ হাজার ৮৬৭ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৮৪৪ ভোট পেয়েছেন সাবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে। ১ হাজার ৭৮৮ ভোট নিয়ে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

ব্যবধানের দিক হতে  তিনি সর্বোচ্চ ১ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে  বিজয়ী হয়েছেন কুমরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এরপরে  ১ হাজর ৩২৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন চাপড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তারপরে ১ হাজার ২৭৭ ভোটের ব্যবধান জয়ী হয়েছেন সাবইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। 

সবচেয়ে কম ব্যবধানে জয়ী হয়েছেন করমুডাঙ্গা জোহাকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে। ওই কেন্দ্রে তিনি পাঁচ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। 
এরপরে ওড়নপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জয়ী হয়েছেন সাত ভোটের ব্যবধানে। 

অন্যদিকে তিনি সবচেয়ে বেশি ব্যবধানে হেরেছেন পাতাড়ী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। ব্যবধান ৭১৫ ভোট। এরপরে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৬৫ ভোটে হেরেছেন। 


মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে। এখানে পেয়েছেন ১ হাজার ৭১০ ভোট। এরপরে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৯৫ ভোট পেয়েছেন। তারপরে পাতাড়ী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পেয়েছেন  ১ হাজার ৬২০ ভোট। 

  ফলাফল বিশ্লেষণে আরও দেখা গেছে, মোস্তাফিজুর রহমান  ভারদন্ড লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পীরপুর লক্ষীতাড়া ভারদন্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই সংখ্যক  ৭৭৯টি ভোট পেয়েছেন। 

 নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার  বলেন, 'নওগাঁ-১ আসনের নিয়ামতপুর উপজেলার জনগণ দলমত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিয়েছেন। পোরশা ও সাপাহারে বিজয়ী হতে না পারলেও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছি। ধানের শীষ ভোট দেওয়ার জন্য সবাইকে  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁরা তাঁদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়েছেন। আগামীতে সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই তিন উপজেলার উন্নয়ন করতে চাই।'
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, 'নওগাঁর ছয়টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। এরমধ্যে  পাঁচটি আসনে জয়লাভ করেছি। আমরা সবসময় জনগণের পাশে ছিলাম। জনগণ ভালোবেসে বিএনপিকে  ধানের শীষে ভোট দিয়েছে।' 

তিনি আরও বলেন, 'নওগাঁর ছয়টি আসনের যেসব কেন্দ্রে আমরা ভোট কম পেয়েছি তার কারণ চিহ্নিত করা হবে।' কারণ চিহ্নিত করে সেসব এলাকায়  সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার

নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার