ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

তানোরে কাঁটাতারের বেড়া দিয়ে স্কুলের প্রবেশপথ বন্ধ, ক্লাস না করে ফিরে গেলো শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:১৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:১৭:০৬ অপরাহ্ন
তানোরে কাঁটাতারের বেড়া দিয়ে  স্কুলের প্রবেশপথ বন্ধ, ক্লাস না করে ফিরে গেলো শিক্ষার্থীরা তানোরে কাঁটাতারের বেড়া দিয়ে স্কুলের প্রবেশপথ বন্ধ, ক্লাস না করে ফিরে গেলো শিক্ষার্থীরা
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রবেশ পথ কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে কথিত চিকিৎসক রোকুনজ্জামান মোল্লা ওরফে মন্টু। ফলে সকাল থেকে অপেক্ষা করে স্কুলে প্রবেশ করতে না পেরে ক্লাস না করেই ফেরত গেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার জুমারপাড়া গ্রামের মৃত ইয়াসিন মোল্লার পুত্র রোকুনউদ্দীন মোল্লা ওরফে মন্টু ডাক্তার। নির্বাচনের পরের দিন সকালে জোরপুর্বক কাঁটাতারের বেড়া দিয়ে বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে দেয। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পেরে সেখানেই অবস্থান নেন। 

বিষয়টি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)  অবহিত করা হলে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্ত্ত কোনো সমাধান করতে পারেন নি।এদিকে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের বাইরেই অবস্থা করছিলেন। কিন্ত্ত স্কুলে প্রবেশ করতে না পেরে ফিরে গেছেন।

অভিভাবকগণ বলেন, এর আগেও মন্টু ডাক্তার একবার স্কুলের প্রবেশ পথ ঘিরে দিয়েছিলেন।তৎকালীন ইউএনও লিয়াকত সালমান বেড়া ভেঙ্গে দিয়ে মন্টু ডাক্তারকে ভৎসনা করেছিলেন। তারা মন্টু ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, তার জয়গা হলে স্কুল কিনে নিবেন। কিন্ত্ত স্কুলের প্রবেশ পথ বন্ধ করা কতটা যৌক্তিক।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সালে বাধাইড় ইউপির জুমারপাড়া গ্রামে স্থাপিত হয় ইউপির একমাত্র বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই এই রাস্তা ব্যবহার করে আসছেন স্কুল কর্তৃপক্ষ। মুন্ডমালা আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ১১ফিট জমি রোকন উদ্দীন মোল্লা তার নিজের দাবি করে কাটা তারের বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করে দেন।

এবিষয়ে জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইউরেকা খাতুন বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়কের ১১ ফিট জায়গা ছেড়ে বেড়া দিয়ে স্কুলের গেট করা হয়েছে। ওই ১১ ফিট জায়গায় দোকান ঘর করবে মর্মে রোকন উদ্দীন মোল্লা গেটে ঘিরে তার কাটার বেড়া দিয়ে স্কুলে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে, শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা কেউ স্কুলে যেতে না পেরে গেটের সামনে অবস্থান নিয়ে বসে আছি। এসিল্যান্ড স্যার এসেও কোন ব্যবস্থা করতে পারলেন না। 

এবিষয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক বলেন, ওই জায়গাটুকু রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি সে স্কুলকে ব্যবহার করতে দিবে না মর্মে ঘিরে দিয়েছে। বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি গেট না খুলে দিয়ে চলে গেলেন।  পরে,  শিক্ষার্থীরা স্কুলের পেছনের একটি গলি দিয়ে স্কুলে গেলেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এবিষয়ে যোগাযোগ করা হলে রোকুনদ্দিন মোল্লা ওরফে মন্টু ডাক্তার বলেন,তার জায়গা তিনি ঘিরে দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি