ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার মন্ত্রণালয়ের দায়িত্বে মেয়ে পুতুল ভূমিমন্ত্রী হিসেবে মিনুকে অভিনন্দন জানাল রিভার সিটি প্রেসক্লাব ও আরআরইউ নেতারা বাবা-মায়ের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি শরীয়তপুরে নিখোঁজের ১ দিন পর বিএনপিকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার নওগাঁয় কুকুরের মাংস বিক্রির চেষ্টাকারী কসাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা  আব্বাস-রিজভীসহ ১০ জনকে তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের নওগাঁয় সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ারায় গ্রেপ্তার রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার নগরীর ফুলতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ নগরীর রাজপাড়ায় গাঁজা-সহ যুবক গ্রেফতার

নওগাঁ-৬, কর্মী থেকে এমপি, জণগন চায় মন্ত্রী বানানো হোক

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:১০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:১০:০৫ অপরাহ্ন
নওগাঁ-৬, কর্মী থেকে এমপি, জণগন চায় মন্ত্রী বানানো হোক নওগাঁ-৬, কর্মী থেকে এমপি, জণগন চায় মন্ত্রী বানানো হোক
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই ) আসন দীর্ঘ দেড় যুগ পড় বিএনপির দূর্গ হিসেবে পরিচিত এ আসন ।

ছাত্র রাজনীতির একজন কর্মী হিসেবে রাজপথে রাজনৈতিক পথচলা শুরু করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (সাবেক) এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুর হাত ধরে ফিরে পেল এ জনপদের দল বিএনপির নেতাকর্মীরা।

জানাগেছে শেখ রেজাউল ইসলাম ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে শুরু করে তার রাজনৈতিক জীবন, পরবর্তীতে ফ্যাসিস্ট আমলে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন প্রায় দেড় যুগের বেশী সময়,পরবর্তীতে সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করে সফলতার সাথে। তিনি তার ব্যাক্তি জীবনে একজন সৎ,দক্ষ, শিক্ষিত,নিষ্ঠাবান, হিসেবে তার ব্যাপক পরিচিতি। সদা হাস্যোজ্জল মিষ্টভাষী, স্পষ্টবাদী এবং অমায়িক আচরণের কারনে তিনি বিএনপি ও সকল অঙ্গ -সংগঠনের কর্মীদের মন জয় করে হয়ে উঠেছেন অহিংস নেতৃত্বে জনপ্রিয় ব্যাক্তিত্ব। করোনা কালীন সময় সহ এলাকায় বিভিন্ন দূর্যোগের সময় মানবিক সহয়তায় ব্যাপক সুনাম রয়েছে তার। অনায়াসে যে কেউ তার কাছে যেতে পারেন মন খুলে কথা বলতে পারেন। কর্মক্ষেত্রে তার যেমন সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার সুনাম রয়েছে তেমনি সাদামাটা সহজ সরল জীবন যাপনে কর্মী বান্ধব হয়ে উঠেছে। বিএনপি এই নেতা।

তার রাজনৈতিক জীবনে সাহসীকতা দূরদর্শিতা ত্যাগ ও অনুপ্রেরণার উৎস। জানাগেছে (রাণীনগর-আত্রাই) নওগাঁ -৬ নির্বাচনি এলাকায় বিগত সময়ের সকল গ্রুপিং নিরসন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্য সৃষ্টি করে সবচেয়ে কর্মী বান্ধব নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। নৈতিক আদর্শের শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু কে মানুষ চেনে। তার নেতৃত্বের জায়গা থেকে জনগণের মাঝে নিজের কর্তব্যবোধ নিবেদন করেন অসাধারণ ভাবে। তিনি বিভিন্ন সমাজ সেবার সঙ্গে জড়িত যেমন স্কুল, কলেজ,মসজিদ, মাদ্রাসা, মন্দিরে উন্নয়ন মূলক কাজের সঙ্গে ও জড়িত।

নওগাঁ -৬ আসনের জনগণের সাথে রয়েছে তার আত্মার সম্পর্ক।রাণীনগর ও আত্রাই এই দুই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।স্থানীয় জনগণ বলেন শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু যিনি আত্রাইয়ে জন্ম এবং আত্রাইয়ের কৃতি সন্তান, ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার সকল শ্রেণীর মানুষের কাছে। বিজয়ের পর তৃণমূল নেতা কর্মীদের দাবী নওগাঁ -৬ আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। ক্রমেই এ দাবী এ জনপদের মানুষের গনদাবীতে পরিনত হয়ে উঠেছে। এ বিষয়ে আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু মন্ত্রীত্ব পেলে নদী ও বিল বেষ্টিত পিছিয়ে পড়া এ জনপদের উন্নয়ন হবে বেশি যার সুফল পাবে এ জনপদের জনগন এবং বর্তমান সময়ে নওগাঁ -৬ আসনে এমপি হিসেবে বিজয়ী হবার পর এ দাবী বেশ । তৃণমূল নেতা কর্মী র প্রাণের দাবী।

উপজেলা বিএনপির নেতা আব্দুল জলিল চকলেট বলেন, শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু করোনা সহ যে কোন দূর্যোগ পরিস্থিতিতে এবং অসহায় শীতার্ত সহ যখনই এই জনপদের জনগন অসহায় অবস্থায় রয়েছে তখনই তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং বিগত সরকারের আমলে নেতাকর্মীদের নামে হওয়া মামলা মোকাবিলা করতে সদা সকল রকম সহযোগিতা করেছেন এই জনপ্রিয় নেতা । রানীনগর উপজেলা বিএনপি সভাপতি এছাহক আলী ও সাধারণ সম্পাদক বলেন, আমরা জনাব তারেক রহমানকে এ আসন উপহার দিয়েছি এখন আমাদের নির্বাচিত এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এ জনপদের গণ-মানুষের দাবী বিষয়ে শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন. দেশপ্রেম থেকে দলকে ভালবেসে দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আদর্শে নিজেকে আত্মনিয়োগ করেছি। বিএনপির রাজনীতি করার কারণে বিগত আ,লীগ সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রের ও নির্যাতনের শিকার হয়েছি মামলা খেয়েছি ।

মহান রাব্বুল আল আমিন যতদিন সময় দেয় সময়টুকু জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে এই জনপদের মানুষের কল্যান ও ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। দল যদি কোন দ্বায়িত্ব অর্পণ করে তবে তা যথাযথ নিয়ম মেনে দেশ ও জনগণের সেবায় দ্বায়িত্ব পালন করবো। নওগাঁ ৬ নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও বিবেচনা কামনা করছি এ জনপদের তৃণমূলের প্রান্তিক জনগণ। জনগণের বিপুল সমর্থন ও আস্থা তাঁর নেতৃত্বের প্রতি দৃঢ় বিশ্বাসের বহিঃপ্রকাশ। এ জনপদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার

নগরীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার