ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বরেন্দ্রে নিম্নআয়ের মানুষের নিরাপদ আবাসনের দাবি নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহতের অভিযোগ রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 'সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ রাণীশংকৈলে স্কুল পরিচালকের বাসায় দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ গাজীপুর সিটি করপোরেশন তার সকল কার্যালয়গুলোতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক ১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে জুনিয়র টেনিসের আসর কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ

পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১০:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১০:৫৮:৪৭ অপরাহ্ন
পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাতিন্ডা শহরে। এ ঘটনায় অভিযুক্ত জাসি কৌরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে রাজধানী দিল্লির সুলতানপুরী এলাকায় পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী অনিলকে আটক করা হয়েছে। দুটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ দিনের ব্যবধানে জাসি কৌরের আট বছরের মেয়ে সুখপ্রীত কৌর ও ছয় বছরের ছেলে ফতেবীরের মৃত্যু হয়। প্রথমে অসুস্থতা বলে দাবি করা হলেও পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগের ভিত্তিতে থানায় তদন্ত শুরু হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাসি কৌর ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মনোজ কুমার। তাঁর দাবি, খাবারের সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে দুই সন্তানকে খাইয়েছিলেন জাসি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার গড়তেই সন্তানদের পথের কাঁটা মনে করে এই পরিকল্পনা করেছিলেন তিনি।

পুলিশের দাবি, এ ঘটনায় জাসির বোন মোটো কৌর এবং লখি সিং নামে আরও এক ব্যক্তি জড়িত থাকতে পারেন। ইতিমধ্যে জাসি কৌর ও মোটো কৌরকে গ্রেপ্তার করা হয়েছে। লখি সিংয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহগুলির ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

অন্যদিকে, শনিবার দুপুরে সুলতানপুরীর পি-ব্লকের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালএ নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মৃতার ৩৯ বছর বয়সী স্বামী অনিল, যিনি পেশায় গাড়িচালক। তাঁকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় বলে অভিযোগ। মৃতার ১০ ও ১৩ বছর বয়সী দুই সন্তান পুলিশের কাছে অভিযোগ করেছে, সামান্য বচসার জেরেই তাদের বাবা মাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

শিশুদের বয়ান ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এক তদন্তকারী কর্মকর্তা।

দুটি পৃথক ঘটনায় নাবালকদের মৃত্যু ও গৃহবধূ হত্যার অভিযোগ ঘিরে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের