ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ এবার মার্কিন ট্যাঙ্কারে মিসাইল ছুড়ল ইরান! ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করে বিশ্বকাপে ফাইনালে কিউয়িরা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী খেলা বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক মান্দায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাছ ধরাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার ফাইনালেও নিখুঁত ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড সন্তানধারণে নানা জটিলতা ছিল, কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে প্রিয়ঙ্কা!

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও মদ জব্দ

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৩:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৩:১১:১৭ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও মদ জব্দ
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ বিওপিগুলোর টহল দল দামকুড়া, চারঘাট ও কাটাখালী থানার চরমাজারদিয়া বিওপি’র একটি দল দামকুড়া থানাধীন রবেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এরপর ইউসুফপুর বিওপি’র টহল দল চারঘাট থানাধীন হাজির বাতান এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

সর্বশেষ ভোর রাতে খিদিরপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে ২৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

বিজিবি জানায়, তিনটি পৃথক অভিযানে সর্বমোট ৩৬৫ বোতল ফেনসিডিল এবং ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে রাতের অন্ধকারে এবং দুর্গম চরে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দামকুড়া, চারঘাট মডেল ও কাটাখালী থানায় জমা দেওয়া রয়েছে। 

মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ

চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ