ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

স্নায়ুর উত্তেজনা প্রশমিত হবে, ৫টি এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন রোজ

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:৩৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:৩৯:৫১ অপরাহ্ন
স্নায়ুর উত্তেজনা প্রশমিত হবে, ৫টি এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন রোজ প্রতীকী ছবি
ব্যস্ত, দ্রুতগতির জীবনে মানসিক চাপ আর ত্বকের সমস্যা একে অপরের সঙ্গে সম্পর্কিত। চাপ বাড়লে ঘুম নষ্ট হয়, শরীরে অস্থিরতা বাড়ে। আর তার প্রভাব পড়ে চোখে-মুখে। কারও ব্রণের প্রবণতা বৃদ্ধি পায়, কারও ত্বক শুষ্ক হয়ে যায়, কারও আবার দাগছোপ বাড়তে থাকে। এই সময়ে অ্যারোমাথেরাপি খানিক কাজে আসতে পারে। এমন কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে, যা মনকে শান্ত করতে পারে, স্নায়ুর উত্তেজনাকে প্রশমিত করতে পারে, ত্বকও একটু স্বস্তি পায়। ভারতে অ্যারোমাথেরাপি বিষয়ক রূপচর্চা শিল্পী ব্লসম কোছার এমনই পাঁচটি বিশেষ তেলের সম্পর্কে বলছেন।

রোজ অয়েল বা গোলাপের তেল: গোলাপের তেলের গন্ধ খুবই আরামদায়ক। এটি ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। মুখের শুষ্কতা কমায়, ত্বককে আর্দ্র রাখে, আর রুক্ষ ভাবও কিছুটা কমাতে পারে। মন শান্ত করতে এই তেলের গন্ধ বেশ কার্যকরী। রোজ মুখ ধুয়ে গোলাপের তেল অল্প মেখে নিতে পারেন। অথবা বেসনের সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবেও তা ব্যবহার করতে পারেন।

জেসমিন অয়েল বা জুঁইয়ের তেল: জেসমিন অয়েল বহু দিন ধরেই এসেনশিয়াল অয়েলের দুনিয়ায় সুখ্যাত। অনেকেই পছন্দ করেন এই তেল। এর গন্ধ অশান্তি, উদ্বেগ কাটাতে খানিক সাহায্য করতে পারে। যাঁদের ত্বকে ব্রণ বেশি, তাঁদের ক্ষেত্রে এটি কিছুটা সহায়ক হতে পারে। এটি ত্বকের জ্বালা, লালচে ভাব কমাতে সাহায্য করে বলেও মনে করা হয়। ঠান্ডা জলে কয়েক ফোঁটা তেল মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করা যায়।

নেরোলি অয়েল: ত্বককে টানটান রাখতে সাহায্য করতে পারে এই তেল। যাঁরা তেলচিটে ত্বকের সমস্যায় ভোগেন, তাঁদের ত্বকে কিছুটা ভারসাম্য আনতে পারে। ত্বকের দাগছোপের ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে বলেও দাবি রূপচর্চাশিল্পীর। এর গন্ধও মনকে প্রশান্ত করে। ওট্‌সের পেস্ট ও টম্যাটোর রসের সঙ্গে এই তেল মিশিয়ে মুখে মাখতে পারেন। ৫-১০ মিনিট রেখে তুলে ফেলুন।

ইলাং ইলাং অয়েল: এই তেল মানসিক চাপ কমাতে সাহায্য করে। আবার ত্বকের কিছু সমস্যা, বিশেষ করে ব্রণ বা প্রদাহের ক্ষেত্রে এটি উপকারী হতে পারে। এই তেলের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের সমস্যা দূরে রাখে। সরাসরি ব্রণের উপর এই তেল লাগাতে পারেন। অথবা ময়েশ্চারাইজারের সঙ্গেও মিশিয়ে নিতে পারেন।

ল্যাভেন্ডার অয়েল: স্নায়ুর উত্তেজনাকে প্রশমিত করার জন্য সুখ্যাত এই তেল। এর গন্ধ অনিদ্রার সমস্যা কাটাতে পারে, অস্থিরতা কমায়। ত্বকের লালচে ভাব, জ্বালা বা ব্রণ কমাতে এটি সহায়ক হতে পারে। এক ফোঁটা পুদিনার তেল ও লোশনের সঙ্গে এই তেল মিশিয়ে নেওয়া যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা