ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নওগাঁয় কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:২৩:২০ অপরাহ্ন
নওগাঁয় কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক ছবি: সংগৃহীত
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সবকিছু ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কসাইরা।

ঘটনার সত্যতা পেয়েছে প্রাণিসম্পদ দফতর। কুকুরের মাংস ও কসাইদের ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেঁতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিজ বাড়ি থেকে নিয়মিত মাংস এনে বিক্রি করতেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করে সেই মাংস বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি স্থানীয়রা টের পেলে এনতাজুল ও দুলু মৌলভী মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যান। মুহূর্তের মধ্যে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান।

ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। কসাই এনতাজুল ও দুলু মৌলভী পালিয়ে গেছেন। এলাকাবাসী থানায় খবর দিলে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মাংসগুলো উদ্ধার করেন।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ দফতরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু কুকুর জবাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান