ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কায়

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:১৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:১৮:০৭ অপরাহ্ন
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কায় ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আট ঘণ্টা আগে থেকেই আকাশে শঙ্কার মেঘ। কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রথম বল হওয়ার কথা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর ঠিক আগের ঘণ্টাটিতেই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির প্রভাবে কলম্বো ও আশপাশে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ পর্যন্ত। এসন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে প্রায় ৫.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এরপর ৭টা থেকে ১০টার মধ্যে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি (প্রায় ৩.৮ মিলিমিটার) অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি হলে ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হওয়া বা অন্তত ওভার কমে যাওয়ার সম্ভাবনাই বেশি।
 
শুধু সন্ধ্যাতেই নয়, দিনভরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ৫০–৬০ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকেও টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টি ছিল। এর আগেই অনুশীলন শেষ করে মাঠ ছাড়ে ভারত দল। ফলে দর্শকদের সম্ভাব্য বিলম্ব বা বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
 
বর্তমানে দুই ম্যাচে চার পয়েন্ট করে আছে ভারত ও পাকিস্তানের। রোববারের ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে, যা তাদের সুপার এইট পর্বে উত্তরণ নিশ্চিত করবে।
 
তবে ম্যাচটি যাতে মাঠে গড়ায় তার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ম্যাচ আয়োজনে ৬০ মিনিট অতিরিক্ত সময় রাখার বিধান রয়েছে। তাছাড়া প্রেমাদাসা স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও বিশেষায়িত গ্রাউন্ড স্টাফ প্রটোকল, যা কলম্বোর উষ্ণমণ্ডলীয় ভারী বর্ষণ সামাল দিতে সক্ষম। অনেক আন্তর্জাতিক ভেন্যুতে যেখানে কেবল পিচ ঢেকে রাখা হয়, সেখানে এখানে পুরো খেলার জায়গা ঢাকার মতো কভার রয়েছে, ফলে আউটফিল্ডে পানি জমার ঝুঁকি কমে।
 
গ্রাউন্ড স্টাফরা কভার থেকে জমা পানি ধাপে ধাপে মাঠের প্রান্তের ড্রেনে সরিয়ে দেন। অনেক ক্ষেত্রে যান্ত্রিক ‘সুপার সপার’ ব্যবহারের চেয়ে এই পদ্ধতি দ্রুত ও কার্যকর। স্বাভাবিক অবস্থায় ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে বলে আয়োজকদের দাবি।
 
তবে সব হিসাব এখন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আকাশ পরিষ্কার থাকলে গ্যালারিতে তিল ধারণের জায়গা থাকবে না; আর বৃষ্টি নামলে দর্শকদের অপেক্ষাই হতে পারে দিনের বড় গল্প।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত