ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১০:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১০:৩৯:০৫ অপরাহ্ন
রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের দিন ফুটবল প্রতীকের নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শনিবার বিকেলে তাঁর পক্ষ থেকে মোহনপুর উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল শেখ হাবিবার গ্রামের বাড়িতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করে।

ঘটনাটি ঘটে নির্বাচনের দিন দুপুরে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে। অভিযোগ অনুযায়ী, ওই সময় ফুটবল প্রতীকের প্রার্থী শেখ হাবিবা লাঞ্ছিত হন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার বিকেলে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেখ হাবিবার বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন। প্রতিনিধি দল নির্বাচনের দিন ঘটে যাওয়া ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকার আশ্বাস দেয়।

বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার আলী, সাবেক সাধারণ সম্পাদক এনতাজ আলী সরকার, ঘাসিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জোলহাস উদ্দিন দুলালসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে শেখ হাবিবার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক