ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

বগুড়ায় ২ দিনে ২ কিশোর ছুরিকাঘাতে নিহত, এলাকায় আতঙ্ক

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৮:৪৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৮:৪৭:৪৫ অপরাহ্ন
বগুড়ায় ২ দিনে ২ কিশোর ছুরিকাঘাতে নিহত, এলাকায় আতঙ্ক বগুড়ায় ২ দিনে ২ কিশোর ছুরিকাঘাতে নিহত, এলাকায় আতঙ্ক
বগুড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যাকাণ্ড দুটিরই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের অভিযান চালাচ্ছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুই জন দুর্বৃত্ত ছুরিকাঘাতে মোঃ ফাহিম (১৯) নামের এক যুবককে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা ও আহত ফাহিমের স্বজনদের তৎপরতায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১২টায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, ফাহিম ঢালাই ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এবং পৌরসভা ১৭ নং ওয়ার্ডের একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য ছিলেন।

এর আগের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরতলীর নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোঃ আরিফ হোসেন (১৭) নামে আরেক কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ১২:১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আরিফ শহরের কাটনার পাড়ার বাসিন্দা এবং ‘রিপন গাড়ি সার্ভিসিং’-এ কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, শহরে দিনে-রাতে ছুরিকাঘাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় আতঙ্কিত। নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতির অভাবে উদ্বিগ্ন এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক