ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

ভূমিদস্যু-চাঁদাবাজদের ছাড় নয়, রাজশাহীতে মিনুর হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৭:৩৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৯:১৪:৫৫ অপরাহ্ন
ভূমিদস্যু-চাঁদাবাজদের ছাড় নয়, রাজশাহীতে মিনুর হুঁশিয়ারি ভূমিদস্যু-চাঁদাবাজদের ছাড় নয়, রাজশাহীতে মিনুর হুঁশিয়ারি
রাজশাহী-২ (সদর) আসনের বিজয়ী বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জেলার সামাজিক অপরাধ-বিশেষ করে চাঁদাবাজি ও ভূমিদস্যু কার্যক্রম-কঠোর হস্তে দমন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে জুমার নামাজের পর তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমি এখানে জন্মেছি, এখানে কে কী করে তা আমি ভালো মতোই জানি। যারা জাতির শত্রু, জনগণের ওপর জুলুম করবে-সে যেই হোক না কেন-তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরও বলেন, গত ১৭ বছর ও দেড় বছরে বিভিন্ন জায়গা-জমি দখল করার অভিযোগে যারা জড়িত-তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মিনু আরও বলেন, রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই এবং যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, তারা সবাই আমার ভাই, সবাইকে নিয়ে রাজশাহীকে উন্নত করতে চাই।

এসময় তার সঙ্গে ছিলেন প্রধান নির্বাচনি এজেন্ট ওালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন দিলদার ও মির্জা রিপন ও নাসিম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ